Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

ছোট পোশাকে নাচ দোষের নয়, ৭ মহিলাকে জামিন আদালতের

ছোট পোশাকে নাচ দোষের নয়, ৭ মহিলাকে জামিন আদালতের
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: পানশালায় ছোট পোশাক পরে ‘অশ্লীলভাবে’ নাচ করছিলেন। এমনই অভিযোগে গতবছরের মার্চে সাত মহিলাকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিস। সম্প্রতি সেই মামলায় অভিযুক্তদের জামিন মঞ্জুর করল দিল্লির তিস হাজারি আদালত। এপ্রসঙ্গে বিচারক নীতু শর্মা বলেন, ‘ছোট পোশাক পরা কোনও অপরাধ নয়। নাচ করাও অপরাধ নয়। এজন্য কখনও কাউকে দোষী বলা যায় না। যদি এতে অন্যের ক্ষতি হয় তাহলে অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তকে শাস্তি দেওয়া যেতে পারে।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ