Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছুটি বিতর্কে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, আধিকারিক সাসপেন্ড, কন্ট্রোলিং অফিসারদের সতর্ক করল পুরসভা

ছুটি বিতর্কে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, আধিকারিক সাসপেন্ড, কন্ট্রোলিং অফিসারদের সতর্ক করল পুরসভা
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষা বিভাগের ছুটি সংক্রান্ত বিতর্কিত নির্দেশিকা নিয়ে মুখ পুড়েছে কলকাতা পুরসভার। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অফিসার সিদ্ধার্থশঙ্কর ধাড়াকে সাসপেন্ড করল পুর কর্তৃপক্ষ। অন্যদিকে, বিভিন্ন বিষয়ে এবার থেকে অফিসারদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার, পুর কমিশনার ধবল জৈন নোটিস জারি করে জানিয়েছেন, পুরকর্তাদের আরও সতর্ক হতে হবে। বিশেষ করে নীতিগত প্রশ্ন বা সিদ্ধান্তের (পলিসি ম্যাটার) ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনও অর্ডার জারি করতে পারবেন না তাঁরা। প্রতিটি বিভাগের কন্ট্রোলিং অফিসার বা ডিজিদের এই নির্দেশের কপি পাঠানো হয়েছে। অন্যদিকে, এদিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার ওই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন।  উল্লেখ্য, মঙ্গলবার পুরসভার শিক্ষা বিভাগের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক বাঁধে। তাতে পুরসভার হিন্দি মাধ্যমের স্কুলের পড়ুয়াদের বিশ্বকর্মা পুজোর ছুটি বাদ দিয়ে ইদ-উল-ফিতরের ছুটি বাড়িয়ে দু’দিন করা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই ফের সেই অর্ডার বাতিল করা হয়। শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্তাকে শো-কজ করার পর সাসপেন্ড করা হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্বকর্মা পুজোর দিন সাধারণত সরকারি কর্মীদের অর্ধ দিবস ছুটি থাকে। স্কুলগুলি ছুটি থাকে। পুরসভার যে ঘটনা সামনে এসেছে, তা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। একজন অফিসার ‘বদমায়েশি’ করেছেন। 
Advertisement
অন্যদিকে, পুর-কমিশনারের জারি করা ৭৬ নম্বর সার্কুলারে বলা হয়েছে, কন্ট্রোলিং অফিসাররা অত্যন্ত সতর্ক হয়ে কাজ করবেন। কোনও অর্ডার, বিশেষ করে যার সঙ্গে নীতিগত সিদ্ধান্ত জড়িত কিংবা রাজ্য সরকারের কোনও বিষয় যুক্ত, সেগুলি শীর্ষস্থানীয় আধিকারিকদের দেখানো বাধ্যতামূলক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই সংক্রান্ত কোনও নির্দেশিকা জারি করা যাবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ