Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

ছুরিকাঘাত সইফ: ধৃত শরিফুলের পুলিসি হেফাজতের মেয়াদ বাড়ল

ছুরিকাঘাত সইফ: ধৃত শরিফুলের পুলিসি হেফাজতের মেয়াদ বাড়ল
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই, ২৪ জানুয়ারি: আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত পুলিসি হেফাজতেই থাকবে সইফ হামলায় মূল অভিযুক্ত শরিফুলকে। জানা যাচ্ছে, তদন্ত স্বার্থে পুলিসের কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে। সেই কথা মাথায় রেখেই এই নির্দেশ দিয়েছে মুম্বইয়ের আদালত। সইফের বাড়িতে ঢুকে হামলার ঘটনায় ৩ দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিস। পরে তদন্তকারীরা জানিয়েছিল, ধৃত শরিফুল বাংলাদেশের নাগরিক। সে না কী অবৈধভাবেই ভারতে প্রবেশ করেছিল। জিজ্ঞাসাবাদে শরিফুলও স্বীকার করেছে সইফের বাড়িতে ডাকাতির উদ্দেশেই ঢুকেছিল সে।
Advertisement
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি মুম্বইতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ। পুলিস সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে তাঁর বান্দ্রার বাড়িতে হানা দেয়। সেই সময় অভিনেতা এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘুমোচ্ছিলেন। আওয়াজ পেয়ে সকলেই উঠে পড়েন। এরপরই হামলাকারীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সইফ। তখন ওই দুষ্কৃতী তাঁকে একাধিকবার ধারাল অস্ত্রের কোপ মারে বলে খবর। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় আততায়ী। আহত অবস্থায় অভিনেতাকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। আপাতত সুস্থই রয়েছেন সইফ।
Advertisement
সম্পর্কিত সংবাদ