Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

চেহারা বদলে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে লাকভি

২৬/১১-এর মুম্বই হামলা। প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৭৪ জন। আজও তাজা সেই সন্ত্রাস হামলার স্মৃতি। আর এই হামলার মাস্টারমাইন্ড ছিলেন লস্কর-ই-তোইবার তৎকালীন চিফ মিলিটারি কমান্ডার জাকিউর-রহমান লাকভি। অতীতে তাঁকে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল পাকিস্তানের এক আদালত।

চেহারা বদলে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে লাকভি
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ইসালামাবাদ: ২৬/১১-এর মুম্বই হামলা। প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৭৪ জন। আজও তাজা সেই সন্ত্রাস হামলার স্মৃতি। আর এই হামলার মাস্টারমাইন্ড ছিলেন লস্কর-ই-তোইবার তৎকালীন চিফ মিলিটারি কমান্ডার জাকিউর-রহমান লাকভি। অতীতে তাঁকে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল পাকিস্তানের এক আদালত। তবে বর্তমানে লাহোর ও রাওয়ালপিন্ডিতে প্রকাশ্যে ঘুরে-বেড়াতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি এক ভিডিওতে তাঁকে শরীর চর্চা করতেও দেখা গিয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান। জানা গিয়েছে, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পর্ষদের জঙ্গি তালিকায় থাকা লাকভি এখন আবু ওয়াসি ছদ্মনামে দিব্যি রয়েছেন পাকিস্তানে। চেহারাতেও এনেছেন পরিবর্তন। ওই ভিডিওতে যে প্রশিক্ষককে দেখা গিয়েছে, তাঁর নাম সইদ মহম্মদ। মহম্মদ অবশ্য জানিয়েছেন, ৬৩ বছরের একজন ব্যক্তির পক্ষে এরকম প্র্যাকটিস করা বেশ কঠিন। তবে মহম্মদ জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিই যে মুম্বই হামলার মাস্টারমাইন্ড, সেটা তিনি জানতেন না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ