Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার

যুবকের টাকা ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম স্নেহাশিস ভট্টাচার্য। বাড়ি কালিয়াগঞ্জের তরঙ্গপুরে। জানা গিয়েছে, বৃহস্পতিবার হেমতাবাদের বাসিন্দা আক্তার আলি ব্যক্তিগত কাজে তরঙ্গপুরে এসেছিলেন।

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: যুবকের টাকা ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম স্নেহাশিস ভট্টাচার্য। বাড়ি কালিয়াগঞ্জের তরঙ্গপুরে। জানা গিয়েছে, বৃহস্পতিবার হেমতাবাদের বাসিন্দা আক্তার আলি ব্যক্তিগত কাজে তরঙ্গপুরে এসেছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আক্তারের পকেট থেকে ত্রিশ হাজার টাকা ছিনতাই করে নেয় স্নেহাশিস ও তার সঙ্গীরা। আক্রারকে মারধরও করা হয় বলে অভিযোগ। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, অভিযোগের ভিত্তিতে রাতেই স্নেহাশিসকে গ্রেপ্তার করে পুলিস। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ