নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি গার্ডেনরিচে নাদিয়াল থানা এলাকায় একটি সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের ছানি অপারেশন করতে গিয়ে বেশ কিছু ব্যক্তি চিরতরে দৃষ্টিহীন হয়ে গিয়েছেন। অভিযোগ জানানোর পর রাজ্যের তরফে ভুক্তভোগীদের একাধিক আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্তরা এখনও সাজা পাননি বলে দাবি ভুক্তভোগী পরিবারের আত্মীয়-স্বজনদের। তাই এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলায় একাধিক দাবি জানানো হয়েছে।
Advertisement
ভুক্তভোগী এক পরিবারের তরফে ওই মামলায় দাবি করা হয়েছে, ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ, পরিবারের একজনের সরকারি চাকরি ও ছানি অপারেশনে সুনির্দিষ্ট গাইডলাইন ও প্রোটোকল তৈরির দাবিও জানানো হয়েছে মামলায়। মানবাধিকার সংগঠন এপিডিআরের দাবি, তাদের উদ্যোগে এই মামলা দায়ের করা হয়েছে।



