রাজকোট: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাঁচ ম্যাচের চারটিতে জিতে গ্রুপ এ’তে দ্বিতীয় স্থানে বাংলা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাজকোটে বিহারের মুখোমুখি হবে লক্ষ্মীরতন শুক্লার দল। জয়ের ছন্দ ধরে রাখাই লক্ষ্য বঙ্গ-ব্রিগেডের। এই ম্যাচেও নজর থাকবে মহম্মদ সামির দিকে। তিনি গত ম্যাচে উইকেট পাননি। স্বাভাবিকভাবেই বিহারের বিরুদ্ধে জ্বলে উঠতে চাইবেন তারকা পেসার।



