Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ছেলের জন্মদিনে

ছেলের জন্মদিনে
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
প্রতি বছর ধুমধাম করে সন্তানদের জন্মদিন পালন করেন করিনা কাপুর খান ও সইফ আলি খান। শুক্রবার ছিল তাঁদের বড় ছেলে তৈমুরের জন্মদিন। এদিন ৮ বছরে পা দিল তৈমুর। জন্মদিন উপলক্ষ্যে এদিন সন্ধ্যায় তাঁদের বাড়িতে আয়োজিত হয় তারকাখচিত পার্টি। সারাদিন সেই পার্টির আয়োজন করতে দেখা যায় বলি পাড়ার ‘গীত’কে। বাড়ি সাজানো থেকে শুরু করে ছেলেদের সামলানো— নিজের হাতে করেছেন করিনা। তৈমুর, তার ভাই জেহ ও তাদের অন্যান্য বন্ধুদের সঙ্গেই ব্যস্ত ছিলেন সইফ-করিনা। এদিন জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন কুণাল খেমু-সোহা আলি খান, করণ জোহর সহ আরও অনেকে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ছেলেদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গিয়েছিলেন করিনা। সেখানে শাহিদ কাপুরের সঙ্গে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ