Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছেলেকে বারণ করলেও শোনেনি, আক্ষেপ মায়ের

ছেলেকে বারণ করলেও শোনেনি, আক্ষেপ মায়ের
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: ছেলে এই ব্যবসা করে জানতে পেরে ওকে বারণ করতাম। ও শুনত না। সব সময় বলত, কিছু না করলে খাবো কী! আমার কথা শুনলে ওকে পুলিস ধরত না। বৃহস্পতিবার সকালে বাউড়িয়া কাজিরচড়া অশ্বত্থতলায় বাড়ির সামনে দাঁড়িয়ে এই আক্ষেপ করছিলেন গাঁজা কাণ্ডে গ্রেপ্তার হওয়া শেখ মাজেদ আলির মা নুরজাহান বেগম। বুধবার রাতে মাজেদ আলির বাড়ি থেকে প্রায় ৭১২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। মাজেদকে গ্রেপ্তারও করেছে পুলিস। বৃহস্পতিবার অশ্বত্থতলায় মাজেদ আলির বাড়ি পানাফুল রঙের দোতলা বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন নুরজাহান বেগম। কথা প্রসঙ্গে তিনি জানান, বড় ছেলে হায়দরাবাদে জরির কাজ করে। ছোট ছেলে মাজেদ এই গাঁজার কারবার করে। তিনি জানান, বুধবার রাত থেকে বাড়িতে হাঁড়ি চড়েনি। মাজেদের সাত বছরের দুই যমজ কন্যা, স্ত্রী আর আমি প্রায় না খেয়ে আছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, মাজেদ গাঁজা বিক্রি করে, এটা জানতাম। কিন্তু ও যে এই বিপুল পরিমাণ গাঁজা বাড়িতে রেখেছিল, কল্পনা করতে পারিনি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ