Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ছবির প্রচারে

ছবির প্রচারে
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
‘গ্ল্যাডিয়েটর ২’ ছবির প্রচারে ভারতে আসছেন অস্কার মনোনীত অভিনেতা পাল মাসকেল ও কিংবদন্তি পরিচালক রিডলি স্কট। প্রথমবার প্রচারমূলক ট্যুরে এ দেশে আসছেন তাঁরা। আগামী ১৫ নভেম্বর ভারতে মুক্তি পেতে চলেছে ‘গ্ল্যাডিয়েটর ২’। ২০০০ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘গ্ল্যাডিয়েটর’। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। পাশাপাশি পৃথিবীজুড়ে সমাদৃত হয় রিডলি স্কট পরিচালিত এই পিরিয়ড ড্রামা। সে বছর অস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন রাসেল ক্রো। মোট পাঁচটি বিভাগে অস্কার জিতে নিয়েছিল ছবিটি। ‘গ্ল্যাডিয়েটর ২’ নিয়েও দর্শকমহলে উত্তেজনা রয়েছে।    
Advertisement
সম্পর্কিত সংবাদ