নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ছাব্বিশের নির্বাচনে শিলিগুড়ির তিনটি বিধানসভা কেন্দ্রই উপহার দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার শিলিগুড়িতে মহিলা তৃণমূল কংগ্রেসের আলাপচারিতা কর্মসূচিতে এই বার্তা দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সামাজিক প্রকল্পগুলি নিয়ে সংঠনের সদস্যদের বাড়ি অন্দর মহল পর্যন্ত পৌঁছনোর নির্দেশ দেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভানেত্রী আমিনা আহমেদ। এজন্য মার্চ মাসের মধ্যে সংগঠনের বুথ কমিটি মজবুত করার টার্গেট নেওয়া হয়েছে বলে খবর।
Advertisement
এদিন বর্ধমান রোডে একটি হলে ওই কর্মসূচি করে মহিলা তৃণমূল। সভায় ব্যাপক ভিড় হয়। সভায় মেয়র বলেন, মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য অনেক প্রকল্প চালু করেছেন। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। কিন্তু শিলিগুড়ির তিনটি বিধানসভা কেন্দ্র দিদিকে এখনও উপহার দিতে পারিনি। এবার কেন্দ্রগুলি দিদিকে উপহার দিতেই হবে।
সভায় মেয়র ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ, দলের জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী প্রমুখ হাজির ছিলেন।
সভায় মহিলা সংগঠনের রাজ্য সহ সভানেত্রী বলেন, ছাব্বিশের নির্বাচনের দিকে তাকিয়ে সংগঠনকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য বাড়ির হেঁসেল পর্যন্ত পৌঁছতে হবে। সংগঠনের জেলা সভানেত্রী (সমতল) সুস্মিতা বসু মৈত্র বলেন, সংগঠনের ভিত মজবুত করার কাজ শুরু হয়েছে। মার্চ মাসের মধ্যে বুথ কমিটি মজবুত করার কাজ শেষ হবে।