Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ছবি ছাড়লেন তৃপ্তি

ছবি ছাড়লেন তৃপ্তি
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
শ্যুটিংয়ের কাজ শুরু করতে দেরি হচ্ছিল। সেজন্য অনুরাগ বসুর ‘আশিকি ৩’ ছাড়লেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। ‘ভুল ভুলাইয়া ৩’-এর পর ফের এই ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তাঁর। তবে তা আর হচ্ছে না বলেই বলিউড সূত্রে খবর। ‘আশিকি’র মতো একটি ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেয়ে প্রথমে উচ্ছ্বসিত ছিলেন তৃপ্তি। তবে শিরোনামের সমস্যায় জড়িয়েছে ছবিটি। এ জন্য শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারণেই অভিনেত্রী ছবিটি ছাড়লেন বলে জল্পনা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। এখন শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এই ছবির শ্যুটিং শুরু করতে পারেন নির্মাতারা। তবে কার্তিকের বিপরীতে কে থাকবেন, তাঁর খোঁজ এখনও চলছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ