Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

গুজরাতের কাছে ৮৯ রানে হার চেন্নাইয়ের

বৃহস্পতিবার ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪০ রানে অল আউট হয়ে গেল ঋতুরাজ ব্রিগেড।

গুজরাতের কাছে ৮৯ রানে হার চেন্নাইয়ের
  • ২১ মে, ২০২৬ ২৩:০৫
Prefer us on Google

আমেদাবাদ, ২১ মে: গুজরাতের কাছে লজ্জার হার। সেই সঙ্গে চলতি মরশুমের আইপিএল থেকে কার্যত বিদায় নিল চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪০ রানে অল আউট হয়ে গেল ঋতুরাজ ব্রিগেড। অন্যদিকে, ৮৯ রানে জয় নিশ্চিত করে লিগ তালিকায় প্রথম দুইয়ের মধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করল গুজরাত। এখন তাদের আগে একমাত্র বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট সহ শীর্ষে তারা।

Advertisement

এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন গুজরাতের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল। ৫৩ বলে সুদর্শন করেন ৮৪ রান। দুরন্ত হাফসেঞ্চুরি আসে অধিনায়ক শুভমনের ব্যাট থেকেও। করেন ৬৪ রান। একইসঙ্গে অপরাজিত ৫৭ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন বাটলার। যার দৌলতে ২০ ওভারে ৪ উইকেটে গুজরাতের সংগ্রহ দাঁড়ায় ২২৯।
টার্গেটের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই রীতিমতো ধাক্কা খায় চেন্নাই। ৬৩ রানে তাদের পাঁচ-পাঁচটি উইকেট পড়ে যায়। এদিন রানের খাতাই খুলতে পারেননি সঞ্জু ও উর্ভিল। অধিনায়ক ঋতুরাজের ব্যক্তিগত সংগ্রহ মাত্র ১৬ রান। সাত নম্বরে নেমে শিবম দুবে হাল ধরার চেষ্টা করেন। তবে ৪৭ রানে তিনি আউট হয়ে ফেরার পরে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাকি ব্যাটিং লাইন। ১৩.৪ ওভারে মাত্র ১৪০ রানে অল আউট হয়ে যায় চেন্নাই। গুজরাতের সিরাজ, রাবাদা ও রশিদ খান তিনটি করে উইকেট নিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ