Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বইকে উড়িয়ে দিল চেন্নাই সুপার কিংস

ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে ভর করে শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে দাপটে হারাল চেন্নাই সুপার কিংস। দায়িত্বশীল ৬৭ রানের ইনিংস উপহার দিলেন সিএসকে অধিনায়ক।

মুম্বইকে উড়িয়ে দিল চেন্নাই সুপার কিংস
  • ৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে ভর করে শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে দাপটে হারাল চেন্নাই সুপার কিংস। দায়িত্বশীল ৬৭ রানের ইনিংস উপহার দিলেন সিএসকে অধিনায়ক। তিনি মারলেন ৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি। সেই সুবাদে ১১ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ পকেটে পুরল সিএসকে। টস জিতে প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়ার দল সাত উইকেটে তোলে ১৫৯। চলতি আইপিএলে যেভাবে রানের বন্যা বইছে, তাতে এই স্কোর যে মোটেই সুরক্ষিত নয়, তা এদিন প্রমাণিত।  ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় চেন্নাই সুপার কিংস। 

Advertisement

মুম্বই অনুরাগীদের চিন্তায় রাখল সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিকদের দূরাবস্থা। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যর ব্যাটে এদিন ১২ বলে এল ২১। এবারের আসরে একটিমাত্র পঞ্চাশ ছাড়া ব্যর্থই তিনি। তিলকও (৫) রান পেলেন না এদিন। তবে সবচেয়ে করুণ দেখাল হার্দিককে। মুম্বই ক্যাপ্টেন ২৩ বলে করলেন ১৮। নমন ধীরের হাফ-সেঞ্চুরি (৫৭) টানল মুম্বইকে। রায়ান রিকেলটনের  সঙ্গে দ্বিতীয় উইকেটে তাঁর ৫৮ রানের জুটি বড় ইনিংসের স্বপ্নই দেখাচ্ছিল। ১০ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ছিল ৯০-২। কিন্তু পরের দশ ওভারে চেন্নাই পেসারদের দাপটে পাঁচ উইকেট হারিয়ে উঠল মাত্র ৬৯! চেন্নাইয়ের দুই সফল বোলার অংশুল (৩-৩২) ও নুর (২-২৬)। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সঞ্জুকে (১১) ফেরান বুমরাহ। তবে ঋতুরাজ শক্ত হাতে হাল ধরেন। উর্ভিল প্যাটেল ২৪ রানে ডাগ আউটে ফিরলেও অসুবিধা হয়নি চেন্নাইয়ের। কার্তিক শর্মাকে (৫৪) সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সিএসকে অধিনায়ক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ