চেন্নাই: জমে উঠেছে প্লে-অফের লড়াই। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট সানরাইজার্স হায়দরাবাদের। বাকি দুটো ম্যাচে জিতলে প্লে-অফ নিশ্চিত। কিন্তু একটা ম্যাচে হারলে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। শেষ তিনটির মধ্যে দুটো ম্যাচেই হেরেছে প্যাট কামিন্সের দল। বিশেষ করে শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে মাত্র ৮৬ রানে দাঁড়ি পড়ে ইনিংসে। ৮২ রানে সেই পরাজয়ের রেশ পড়েছে নেট রান-রেটে। সেটাও উদ্বেগে রাখছে কমলা জার্সিধারীদের। অন্যদিকে, ১২ ম্যাচে চেন্নাই সুপার কিংসের সংগ্রহ ১২ পয়েন্ট। বাকি দুটো ম্যাচ জিততেই হবে ঋতুরাজ গায়কোয়াড় ব্রিগেডকে। তবে শেষ ম্যাচে তারাও হেরেছ। লখনউ সুপার জায়ান্টসের কাছে ৭ উইকেটে সেই পরাজয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নেট রান-রেট। এই আবহে সোমবার চিপকে জেতা জরুরি উভয় দলেরই।



