Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বইকে ৮ উইকেটে হারিয়ে বাজিমাত চেন্নাইয়ের

চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে হেভিওয়েট ম্যাচে শেষ হাসি হাসল হলুদ জার্সিধারীরা। প্রথমে ব্যাট করে মুম্বাই তোলে ১৬৯ রান।

মুম্বইকে ৮ উইকেটে হারিয়ে বাজিমাত চেন্নাইয়ের
  • ৩ মে, ২০২৬ ০৪:০৫
Prefer us on Google

চেন্নাই, ২ এপ্রিল: চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে হেভিওয়েট ম্যাচে শেষ হাসি হাসল হলুদ জার্সিধারীরা। প্রথমে ব্যাট করে মুম্বাই তোলে ১৬৯ রান। প্রথমেই উইল জ্যকসের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। এরপর হাল ধরেন রিকলটন ও নমন ধির। রিকলটন আউট হন ৩৭ রানে। নমন ধির করেন ৫৭। সূর্য কুমার এবং হার্দিক পান্ডিয়া আউট হন যথাক্রমে ২১ এবং ১৮ রান করে। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট নেন অংশুল কম্বোজ এবং দুই উইকেট নেন নুর আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে  দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ১১ রানে আউট হন ফর্মে থাকা সঞ্জু স্যামসন। এরপর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার প্রথমে উর্ভিল প্যাটেল  এবং পরে কার্তিক শর্মাকে সঙ্গে নিয়ে জয়ের রান তুলে নেন। উর্ভিল আউট হল ২৪ রানে। ঋতুরাজ করেন অপরাজিত থাকেন ৬৭রানে এবং কার্তিক শর্মা নট আউট থাকেন ৫৪ রান করে। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এলো চেন্নাই। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে চার পয়েন্ট নিয়ে ৯ নম্বরই থাকলো মুম্বাই ইন্ডিয়ান্স।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ