Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চেঙ্গাইলগামী রাজীবঘাট জেটির কাজ ধীরগতিতে, ক্ষুব্ধ যাত্রীরা

চেঙ্গাইলগামী রাজীবঘাট জেটির  কাজ ধীরগতিতে, ক্ষুব্ধ যাত্রীরা
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: পুজালি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গঙ্গার তীরবর্তী রাজীবঘাটে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কংক্রিটের জেটি তৈরির গতি খুবই কম। ধীর গতিতে কাজ দেখে যারপরনাই অসন্তুষ্ট এলাকাবাসী। নিত্যযাত্রীরা প্রশাসনকে নালিশও জানিয়েছেন।  

Advertisement

প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে রাজীবঘাট থেকে গঙ্গা পেরিয়ে ভুটভুটিতে উলুবেড়িয়ার চেঙ্গাইলে যাতায়াত করেন। তাঁরা সমস্যায় পড়ছেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজীবঘাট এবং চেঙ্গাইলে একই দিনে কংক্রিটের জেটিঘাটের শিলান্যাস হয়েছিল। চেঙ্গাইলের জেটিঘাট তৈরির কাজ ২০২৪ সালে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ হয়। কিন্তু রাজীবঘাটের জেটি তৈরি এখনও শেষ হল না। এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, কাজ কবে শেষ হবে? আর কতদিন সময় লাগবে? জেটি সম্পূর্ণ না হওয়ার জলপথে যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁদের প্রশ্ন, কতদিন এমন চলবে? দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের এক আধিকারিক বলেন, কাজটি রাজ্য সরকারের ভূতল পরিবহণ নিগম করছে। সংশ্লিষ্ট নিগমের সঙ্গে কথা বলে দেখতে হবে। যাতে দ্রুত কাজ হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজীবঘাটের কাজ অনেক দেরিতে শুরু হয়েছিল। কলকাতা বন্দর থেকে ওই জায়গায় জেটি নির্মাণের জন্য ছাড়পত্র দিতে সময় নিয়েছে। 
সেই কারণে ২০২৩ সালের ডিসেম্বরে শিলান্যাস হলেও দশ মাস পর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবরে মাটি পরীক্ষা শুরু হয়। সেই সময় ঘোষণা করা হয়েছিল, যে ২০২৫ সালের জানুয়ারির শেষে জেটির কাজ শেষ হবে। এরপর পারাপার শুরু হবে। কিন্তু কাজের গতি দেখে প্রশাসনের একটি অংশ সন্দিহান, আগামী পুজোর সময়ও জেটি দিয়ে পারাপার চালু করা যাবে না। স্বাভাবিকভাবেই এতদিন জলকাদা মেখে ঝুঁকি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত জলপথে ভুটভুটিতে পারাপার চলতে থাকবে। ফলে বিপদের আশঙ্কা থাকছেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ