Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

হাল সিটির কাছে আটকাল চেলসি, ড্র লিভারপুলেরও

দীর্ঘ সময় বাদে প্রিমিয়ার লিগে খেলতে নেমেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক দিয়েছিল হাল সিটি। এবার অ্যাওয়ে ম্যাচে চেলসিকে রুখে দিল তারা।

হাল সিটির কাছে আটকাল চেলসি, ড্র লিভারপুলেরও
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেলসি- ২          :        হাল সিটি- ২
লিভারপুল- ০    :         ফুলহ্যাম- ০

Advertisement

লন্ডন: দীর্ঘ সময় বাদে প্রিমিয়ার লিগে খেলতে নেমেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক দিয়েছিল হাল সিটি। এবার অ্যাওয়ে ম্যাচে চেলসিকে রুখে দিল তারা। শনিবার স্টামফোর্ড ব্রিজে ম্যাচ শেষ হল ২-২ গোলে। শুরুতেই জাবি আলোন্সো ব্রিগেডকে এগিয়ে দেন মরগ্যান রজার্স। তবে সেই ধাক্কা সামলে বেলৌমির জোড়া লক্ষ্যভেদে লিড নেয় হাল সিটি। প্রথমার্ধে ১-২ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে চেলসি। বিরতির পর অবশ্য হোয়াও পেড্রোর দুরন্ত গোলে সমতায় ফেরে তারা। এরপর দু’দলের কাছেই লিড নেওয়ার সুযোগ এসেছিল। চেলসির তিনকাঠির নীচে দুরন্ত সেভে দলের হার বাঁচান এমি মার্তিনেজ। ড্রয়ের ফলে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল হাল সিটি। চতুর্থ স্থানে চেলসি (৭ পয়েন্ট)। অপর ম্যাচে ফুলহ্যামের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল লিভারপুল। চলতি লিগে এটি তাদের তৃতীয় ড্র। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রইল দ্য রেডস। 
এদিকে, রবিবার মরশুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বি। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সিটিজেনদের মুখোমুখি হবে ইউনাইটেড। গতবার ঘরের মাঠে নীল ম্যাঞ্চেস্টারকে ২-০ গোলে বশ মানিয়েছিল মাইকেল ক্যারিকের ছেলেরা। এবারও তার পুনরাবৃত্তির আশায় ব্রুনো ফার্নান্ডেজরা। যদিও এবারের লিগের শুরুটা ভালো হয়নি ম্যান ইউয়ের। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে একাদশস্থানে রয়েছে তারা। রবিবার মর্যাদার ডার্বি জিতে লিগ টেবিলে উন্নতি করাই লক্ষ্য রেড ডেভিলসের। পক্ষান্তরে, এনজো মারেস্কার হাত ধরে ইপিএলে প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। রবিবারের ম্যাঞ্চেস্টার ডার্বিতেও ছন্দ বজায় রাখাই লক্ষ্য ম্যান সিটির।
 ম্যাঞ্চেস্টার ডার্বি শুরু রাত ৯ টায়। সরাসরি স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ