Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চড়চড় করে চড়ছে পারদ, বসন্তেই উষ্ণতা বাড়ছে কলকাতার

চড়চড় করে চড়ছে পারদ, বসন্তেই উষ্ণতা বাড়ছে কলকাতার
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝ ফাল্গুন থেকেই কলকাতায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে শহরের উষ্ণতা। আজ, সোমবার সকালের দিকে শহরের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হলেও বেলা বাড়তেই ঝকঝকে রয়েছে আকাশ।
Advertisement
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ শহরের আকাশ থাকবে মেঘমুক্ত। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৪ ডিগ্রি। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।
অন্যদিকে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দাবি, এবার গরমের মরশুমে দেশে উষ্ণতার তীব্রতা বেশি হতে চলেছে। গরমকালে আবহাওয়ার সম্ভাব্য মতিগতি নিয়ে বিশেষ পূর্বাভাস শুক্রবারই জারি করেছে আবহাওয়া দপ্তর। তাতে জানানো হয়েছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। তাপপ্রবাহের সংখ্যাও স্বাভাবিকের থেকে বেশি হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ