Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চাঁদে নামল ‘নীল ভূত’, পাঠাল ছবিও

চাঁদে নামল ‘নীল ভূত’, পাঠাল ছবিও
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কেপ ক্যানাভেরাল: চাঁদে পৌঁছে গেল ‘নীল ভূত’। এরসঙ্গেই ইতিহাস সৃষ্টি করল মার্কিন বেসরকারি মার্কিন মহাকাশ সংস্থা ফায়ারফ্লাই এরোস্পেস। রবিবার সফলভাবে চাঁদে সফল অবতরণ করল তাদের মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’। টেক্সাসের দপ্তর থেকে এই বার্তা দিয়েছেন সংস্থার ইঞ্জিনিয়ার উইল কুগান। উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘আমরা চাঁদে রয়েছি।’ এই প্রথম চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করল কোনও বেসরকারি সংস্থার মহাকাশযান। অবতরণের আধ ঘণ্টার মধ্যেই ছবি পাঠাতে শুরু করে ব্লু ঘোস্ট। জানুয়ারি মাসের মাঝামাঝি ফ্লোরিডা থেকে গন্তব্যে পাড়ি দিয়েছিল এই মহাকাশযান। জানা গিয়েছে, অটোপাইলট প্রযুক্তি ব্যবহার করে চাঁদের মাটি স্পর্শ করেছে ব্লু ঘোস্ট। ল্যান্ডারের ভিতরে রয়েছে নাসার গবেষণা সংক্রান্ত ১০টি সরঞ্জাম। এর জন্য ফায়ারফ্লাইকে ১৪ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি। ফায়ারফ্লাইয়ের এই সাফল্যে খুশি সিইও জেসন কিম। তিনি বলেন, ‘আমাদের জুতোয় চাঁদের ধুলো লেগে রয়েছে।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ