Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচলে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ২ 

জমি বিবাদে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিস। বুধবার রাতে রতুয়া থানার ভাদো গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতরা হল আনসারুল হক ও রহমত আলি।

চাঁচলে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ২ 
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: জমি বিবাদে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিস। বুধবার রাতে রতুয়া থানার ভাদো গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতরা হল আনসারুল হক ও রহমত আলি। এই ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালত তোলা হলে সাত দিন পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। উল্লেখ্য, বুধবার চাঁচল থানার কাশিমপুর কাঠালপাড়ায় জমি বিবাদের জেরে মাঠেই পিটিয়ে খুন করা হয় সাদ্দাম হোসেনকে (৩৬) বলে অভিযোগ। তাঁর দুই বিঘা জমি বিজলি গ্রামের সহিদুল ইসলাম সহ বেশ কয়েকজন দখল করেছে বলে অভিযোগ। সেদিন দখলে বাধা দিতে দু’জনকে সঙ্গে নিয়ে জমিতে যান সাদ্দাম। দুই পক্ষই সংঘর্ষে জড়ালে সাদ্দামের মৃত্যু হয়। আরও দু’জন আশঙ্কাজনক অবস্থায় মালদহে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, দু’জন গ্রেপ্তার হলেও ঘটনায় ব্যবহৃত কোনও অস্ত্র উদ্ধার হয়নি। কোদালের বাঁট দিয়ে আঘাতের জেরে সাদ্দামের মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিসের প্রাথমিক অনুমান। ঘটনার পরের দিনও বৃহস্পতিবার থমথমে ছিল এলাকা। মৃতের স্ত্রী সীমা বিবি বলেন, সংসারে স্বামী ছিল একমাত্র উপার্জনশীল ব্যক্তি। দুই ছোট মেয়ে ও শাশুড়িকে নিয়ে এখন সংসার কীভাবে চলবে। খুনিদের শাস্তির দাবি জানাচ্ছি। চাঁচল থানার এক আধিকারিক বলেন, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিস এলাকায় টহল দিচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ