Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচলে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

মালদহের চাঁচল থানার কাশিমপুরে জমি বিবাদে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় পুলিস আরও তিন জনকে গ্রেপ্তার করেছে। এনিয়ে ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচ জন গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়ে আজাদ আলি ও নৌসাদ আলিকে গ্রেপ্তার করা হয়।

চাঁচলে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৩
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল থানার কাশিমপুরে জমি বিবাদে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় পুলিস আরও তিন জনকে গ্রেপ্তার করেছে। এনিয়ে ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচ জন গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়ে আজাদ আলি ও নৌসাদ আলিকে গ্রেপ্তার করা হয়। বিপক্ষের নুরুল ইসলাম জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সুস্থ হওয়ার পর শুক্রবার তাকেও গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, বুধবার নিজের দুই বিঘে জমি বাঁচাতে গিয়ে কাশিমপুরে নিহত হন কাঠালপাড়ার সাদ্দাম হোসেন (৩৬)। তাঁর পরিবারের তরফে চাঁচল থানায় ২৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে। কিন্তু ঘটনার পর দু’দিন কেটে গেলেও এখনও মূল অভিযুক্তরা অধরা ।চাঁচল থানার এক আধিকারিক জানিয়েছেন, পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ