Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচল হাসপাতালে ময়নাতদন্ত চালুর দাবিতে স্মারকলিপি ডিওয়াইএফের

শীততাপ নিয়ন্ত্রিত মর্গ চালু হলেও ময়নাতদন্ত ব্যবস্থা চালু হয়নি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। এলাকায় কারও অস্বাভাবিক মৃত্যু হলে দেহ নিয়ে পরিবারকে যেতে হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে

চাঁচল হাসপাতালে ময়নাতদন্ত চালুর দাবিতে স্মারকলিপি ডিওয়াইএফের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: শীততাপ নিয়ন্ত্রিত মর্গ চালু হলেও ময়নাতদন্ত ব্যবস্থা চালু হয়নি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। এলাকায় কারও অস্বাভাবিক মৃত্যু হলে দেহ নিয়ে পরিবারকে যেতে হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। ৬০ কিমি দূরে গিয়ে ময়নাতদন্তের পর দেহ গ্রামে আনা ও শেষকৃত্য করতে অনেকেই সমস্যায় পড়েন। ময়নাতদন্ত ব্যবস্থা চালু সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার হাসপাতালের সুপারকে স্মারকলিপি দিল ডিওয়াইএফ। এতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফের মালদহ জেলা সভাপতি মোস্তাক আলম, এসএফআইয়ের চাঁচল-১ ব্লক সম্পাদক নুর আলম সহ অন্যান্যরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ