Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্রেয়ার কনসার্টে বিশৃঙ্খলা

গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে চরম বিশৃঙ্খলা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওড়িশার কটকের বালিযাত্রা মাঠে শ্রেয়ার অনুষ্ঠান ছিল।

শ্রেয়ার কনসার্টে বিশৃঙ্খলা
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে চরম বিশৃঙ্খলা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওড়িশার কটকের বালিযাত্রা মাঠে শ্রেয়ার অনুষ্ঠান ছিল। বহু মানুষ ভিড় জমিয়েছিলেন ওই অনুষ্ঠানে। লাইভ পারফরম্যান্স চলাকালীন দর্শকাসনে শুরু হয় অশান্তি। শ্রেয়ার কাছাকাছি যাওয়ার জন্য ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন অনুরাগীরা। এর ফলে দর্শকাসনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়। কমপক্ষে দু’জন অজ্ঞান হয়ে পড়েন। পাশাপাশি আহত হয়েছেন একজন। তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিশৃঙ্খলা এমন পর্যায়ে পৌঁছয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। বিশৃঙ্খলার জন্য সাময়িকভাবে শ্রেয়াকে কনসার্টও বন্ধ রাখতে হয়েছিল। যদিও পরে ফের কনসার্ট শুরু করেন তিনি। এখনও পর্যন্ত শ্রেয়া বা তাঁর টিমের তরফে এ বিষয়ে কোনও প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়নি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ