Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চ্যাংরাবান্ধায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত

ছ’বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায়।

চ্যাংরাবান্ধায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেখলিগঞ্জ: ছ’বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায়। নির্যাতনের জেরে শিশুটি অসুস্থ হয়ে পড়ায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ ছড়িয়েছে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের জামালদহে। প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে এনিয়ে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিস অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করেছে। শনিবার মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে যুবককে তিন দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিস জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে কোচবিহারে পাঠানো হবে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিনভর দোলযাত্রা উপলক্ষ্যে রংয়ের উৎসবে মেতে ওঠেছিল গোটা এলাকা। কিন্তু সন্ধ্যার আগে ঘটনাটি প্রকাশ্যে আসতেই আনন্দ ক্ষোভে পরিণত হয়। শিশুটিকে রাতেই মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পরিবার জানিয়েছে, দোলের দিন বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে সে খেলতে গিয়েছিল। সেসময় ওই যুবক ঘুড়ি দেওয়ার নাম করে শিশুটিকে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ। বাড়ি ফিরে শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে সবকিছু জানায়। তারপরেই মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তারর করা হয়েছে। শনিবার আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। গোটা ঘটনার তদন্ত চলছে। চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান স্বপ্না রায় বর্মন বলেন, খুবই নিন্দনীয় ঘটনা। দোষী শাস্তি পাক, এটাই চাই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ