Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিচারভবনের মুখ্য সরকারি কৌঁসুলি বদল, দিনভর চর্চা

কলকাতার বিচারভবনের মুখ্য সরকারি কৌঁসুলির পদ থেকে সরিয়ে দেওয়া হল আইনজীবী দীপঙ্কর কুণ্ডুকে

বিচারভবনের মুখ্য সরকারি কৌঁসুলি বদল, দিনভর চর্চা
  • ১৩ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার বিচারভবনের মুখ্য সরকারি কৌঁসুলির পদ থেকে সরিয়ে দেওয়া হল আইনজীবী দীপঙ্কর কুণ্ডুকে। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হলেন কলকাতা নগর দায়রা আদালতের আইনজীবী দেবাশিস মল্লিক চৌধুরী। বৃহস্পতিবার বিচারভবন সূত্রে এ কথা জানা গিয়েছে। দীপঙ্করবাবুর সঙ্গে বৃহস্পতিবার এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সরকার যেটা ভালো মনে করেছে, সেটা করেছে।’ অন্যদিকে, নতুন মুখ্য সরকারি কৌঁসুলি পদে আসীন দেবাশিসবাবু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘কাগজ হাতে পেয়েছি। পুরো বিষয়টি বুঝে নিয়ে মামলায় গতি আনতে সরকারি আইনজীবীদের সঙ্গে নিয়ে কাজ করব। বিচারপ্রার্থীরা যাতে কোনওভাবে হয়রানির শিকার না হন, সেটা গুরুত্ব দিয়ে দেখব। দীর্ঘদিন ধরে পড়ে থাকা মামলার বিষয়ে খোঁজ নেব।’ মুখ্য সরকারি আইনজীবী বদলের খবর এদিন চাউর হতেই আইনজীবী মহলে শোরগোল পড়ে যায়। কী কারণে দীপঙ্করবাবুকে সরানো হল, তা নিয়ে শুরু হয় চর্চা। কলকাতা পুলিশের বিভিন্ন মহল থেকেও এদিন মুখ্য সরকারি আইনজীবী বদলের বিষয়ে খোঁজখবর নেওয়া হয় বলে আদালত সূত্রে খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ