Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আবারও শোকের ছায়া টলিপাড়ায়, জীবনাবসান বর্ষীয়ান অভিনেতার

বাংলা সিনেপাড়ায় একের পর এক  দুঃসংবাদ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যোয়ের মৃত্যুর পর আবারও স্তব্ধ  টলিপাড়া

আবারও শোকের ছায়া টলিপাড়ায়, জীবনাবসান বর্ষীয়ান অভিনেতার
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা সিনেপাড়ায় একের পর এক  দুঃসংবাদ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যোয়ের মৃত্যুর পর আবারও স্তব্ধ  টলিপাড়া। আজ শুক্রবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, আজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অটোইমিউন ডিজিজ- এ ভুগছিলেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।  প্রায় দু্দশকের বেশি সময় ধরে চলচিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে স্নাতকোত্তর করে নাট্যজগৎ ও চলচ্চিত্র জগতে পা রাখেন এই বর্ষীয়ান অভিনেতা।  ২০০৪ সালে শ্যাডোজ অফ টাইম ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবনে পা রাখা। এরপর বাইশে শ্রাবণ (২০১১),  ৮৯ (২০১৫), ফেলুদা (২০১৭), গুমনামির মতো একাধিক চলচিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন কাড়ে। ২০১৯ সালে দেবতার গ্রাস ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরউদ্দিন শাহের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। এছাড়াও কুয়াশা যখন, রাগে অনুরাগে, সখী, নেতাজির মতো আরও একঝাঁক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে কাজ করেন এই অভিনেতা মহানায়ক উত্তম কুমার এবং তাঁর ভাই তরুণ কুমারের সঙ্গেও ভালো বন্ধুত্ব ছিল অভিনেতা। তবে অভিনয় জগতে পা দেওয়ার আগে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর এই প্রয়াণে শোকস্তব্ধ  তাঁর অনুরাগী সহ গোটা টলিপাড়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ