Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি

দক্ষিণবঙ্গে আজ শুক্রবারও  গরম ও অস্বস্তি চরমে উঠবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের চার জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তীব্র গরম ও অস্বস্তির সতর্কবার্তা জারি করা হয়েছে ।

দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১২:৩৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ২৪এপ্রিল: দক্ষিণবঙ্গে আজ শুক্রবারও  গরম ও অস্বস্তি চরমে উঠবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের চার জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তীব্র গরম ও অস্বস্তির সতর্কবার্তা জারি করা হয়েছে । ৪০ ডিগ্রি বা তার বেশি  সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কিছু অংশে। গরম ও অস্বস্তি থাকবে কলকাতা সহ সব জেলাতেই।

Advertisement

তবে বিকেল বা সন্ধ্যের দিকে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস

কাল, শনিবারও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তীব্র গরম ও অস্বস্তির সতর্কবার্তা জারি করা হয়েছে । 

গরম ও অস্বস্তির পর স্বস্তির বৃষ্টি মিলতে পারে রবিবার। রবিবার এবং সোমবার কালবৈশাখীর সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই জেলাগুলিতে ৫০ কিলোমিটার গতিবেগে বা তার বেশি গতিতে ঝড়ো হওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে

বুধবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি সহ অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

সম্পর্কিত সংবাদ