তিরুবনন্তপুরম: চতুর্থ শ্রেণিতে পড়বার সময় হাতাহাতি। ৫০ বছর পর সহপাঠীর ওপর বদলা নিলেন দুই প্রৌঢ়। কেরলের কাসারগড় জেলার দুই প্রৌঢ়ের কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে আহতের। চতুর্থ শ্রেণিতে পড়বার সময় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন বালাকৃষ্ণাণ ও ভি জে বাবু। ৫০ বছর পর গত ২ জুন স্কুলের রিইউনিয়নে দেখা হয় তাঁদের। রিইউনিয়নের অনুষ্ঠানে বাবুকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বালাকৃষ্ণাণ। সঙ্গ দেন বন্ধু তথা আর এক সহপাঠী ম্যাথু। বাবুর কলার চেপে ধরেন বালা। আর ম্যাথু বাবুর মুখে পাথর দিয়ে একের পর এক আঘাত করে।



