Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চন্দননগরের আলোর লখনউ পাড়ি, সাজবে আইপিএল টিমের স্টেডিয়াম

দীপবলির মরশুমে চন্দননগর থেকে আলোর সাজ গেল উত্তরপ্রদেশের লখনউতে

চন্দননগরের আলোর লখনউ পাড়ি, সাজবে আইপিএল টিমের স্টেডিয়াম
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দীপবলির মরশুমে চন্দননগর থেকে আলোর সাজ গেল উত্তরপ্রদেশের লখনউতে। সেখানকার স্টেডিয়ামটিকে দীপবলিতে বিশেষ আলোকসজ্জায় সাজাতে চেয়েছিল আইপিএলের লখনউ সুপার জায়েন্টস টিম। সেই বরাত পেয়েছিলেন চন্দননগরের আলোকশিল্পী রাজা যাদব। শনিবার টিম লোগো, প্রদীপ সহ একাধিক আলোর সাজ উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে। রাজা বলেন, আগেও ওই আইপিএল টিমের সঙ্গে কাজ করেছি। সেই সুবাদেই নতুন বরাত মিলেছে। দিন পনেরো আগে চুক্তি হয়। তারপরেই দ্রুত কাজ শেষ করা হয়েছে। চন্দননগরের আলোক শিল্পের জন্য ওই বরাত উল্লেখযোগ্য বলতেই হবে। যদিও এবারই প্রথম নয়, প্রতিবছরই চন্দননগরের আলোকশিল্প ভিনরাজ্যকে আলোকিত করতে যায়। উত্তরপ্রদেশের অযোধ্যার রামমন্দিরও চন্দনগরের আলোতে সেজেছিল। এবারই প্রয়াত শিল্পী বাবু পালের কারখানা থেকে একাধিক ভিনরাজ্যে আলো গিয়েছে। পাশাপাশি, এবারই চন্দননগরের আলোকশিল্প নিয়ে তথ্যচিত্র মুক্তি পেয়েছে। ফলে, জগদ্ধাত্রী পুজোর আগে চন্দননগরের আলোকশিল্প বাড়তি রোশনাই দিচ্ছে, বলাই যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ