অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার মাটিতে কখনও টি-২০ সিরিজ জেতেনি ভারতীয় মহিলা দল। এবার ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। তিন ম্যাচের সিরিজের ফল এখন ১-১। শনিবার তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক ম্যাচে নামছে দু’দল। উল্লেখ্য, জয় দিয়ে অস্ট্রেলিয়া সফরে অভিযান শুরু করেছিলেন হরমনপ্রীত কাউররা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় হোম টিম। শনিবার সেরাটা উজাড় করে দিতে তৈরি ভারতের মহিলা ব্রিগেড। ব্যাটিং বিভাগে দলকে ভরসা জোগাচ্ছেন মান্ধানা, হরমনপ্রীত, শেফালিরা। বোলিংয়ে রেণুকা সিং, অরুন্ধতী রেড্ডিরাও নিয়মিত উইকেট পাচ্ছেন। তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে অস্ট্রেলিয়া।



