Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চড়চড় করে চড়ছে পারদ, বুধে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?

ফের শহর কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া। সকাল থেকে আকাশ মূলত মেঘলা থাকলেও, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদও চড়ছে। পাশাপাশি আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের।

চড়চড় করে চড়ছে পারদ, বুধে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?
  • ৪ জুন, ২০২৫ ১৮:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহর কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া। সকাল থেকে আকাশ মূলত মেঘলা থাকলেও, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদও চড়ছে। পাশাপাশি আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ বুধবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ডিগ্রি ও ২৯ ডিগ্রির আশেপাশে। গতকাল, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৪.৬ ডিগ্রি কম।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও স্থানে তাপপ্রবাহ পরিস্থিতির সতর্কবার্তা রয়েছে। আবার আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও গরম থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ