ভিকি কৌশল ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘ছাভা’ সিনেমার সাফল্য অব্যাহত। বক্স অফিসে ইতিমধ্যে ৫০০ কোটি টাকার গণ্ডি ছাপিয়ে গিয়েছে এই ছবি। সিনেমা মুক্তির পর ২৩তম দিনে (চতুর্থ শনিবার) প্রায় ১৬ কোটি ৫০ লক্ষ টাকা আয় করেছে এই সিনেমা। করোনা পরবর্তী সময়ে একমাত্র ভারতীয় নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনের দু’টি ছবি (জওয়ান ও পাঠান) ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছিল। তবে ‘অ্যানিমাল’, ‘পুষ্পা ২’ ও ‘ছাভা’র হাত ধরে দীপিকাকে পিছনে ফেলে দিলেন রশ্মিকা।



