সংবাদদাতা, নাগরাকাটা: গুটকার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। এক টোটোচালকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শনিবার দুপুর একটা নাগাদ মাল ব্লকের একটি এলাকায় এই অপকর্ম করেছে ওই টোটোচালক। বছর সতেরোর ওই কিশোরীকে ফুঁসলিয়ে টোটোতে তুলে চা বাগানে নিয়ে যায় ওই টোটোচালক। আর সেখানেই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মাল ব্লকের ওই এলাকায়। অভিযোগের ভিত্তিতে মাল থানার পুলিস ওই অভিযুক্ত টোটোচালককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ মজিবুল।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, দুপুরে মহম্মদ মজিবুল নামে ওই টোটোচালক এক কিশোরীকে গুটকা খাওয়ানোর নাম বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। এরপর কিশোরীকে একটি চা বাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। ঘটনাটি যেন কাউকে না জানায়, সেই হুমকিও দেয়। ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে ধর্ষণের পর সে আবার বাড়ির সামনে ছেড়ে দিয়ে যায়। তাকে মুখ বন্ধ রাখতে বলে।
নির্যাতিতা কিশোরী ভয় পায়নি। সে বাড়ি ঢুকে সব ঘটনা তার ঠাকুমাকে জানায়। তার ঠাকুরমা সটান থানায় হাজির হয়ে অভিযুক্ত টোটোচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিস। খোঁজ শুরু হয় অভিযুক্তের। তবে তাকে বাগে পেতে বেশিক্ষণ লাগেনি। পুলিস টোটোচালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এই ব্যাপারে মাল থানার আইসি সৌম্যজিত্ মল্লিক বলেন, অভিযুক্ত টোটোচালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে।