Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৫৮ কোটি খরচ করে সংস্কার শতাব্দী প্রাচীন নিকাশি নালার

৫৮ কোটি খরচ করে সংস্কার শতাব্দী প্রাচীন নিকাশি নালার
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এলিয়ট রোড, রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং নির্মল চন্দ্র স্ট্রিটের ব্রিটিশ আমলে তৈরি ভূগর্ভস্থ নিকাশি পথ সংস্কারে হাত। এ সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। সম্প্রতি পুরসভার মেয়র পরিষদের বৈঠকে কাজের সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। প্রায় ৫৮ কোটি টাকা খরচ ধরা হয়েছে এই প্রকল্পে। ব্রিটিশ আমলে তৈরি ইটের নিকাশি দিনে দিনে নানাভাবে ক্ষতিগ্রস্ত। সাম্প্রতিক অতীতে এই নিকাশি নালা পুরোপুরি ডিসিলটিং বা পলি তোলা হয়নি বলে জানিয়েছেন পুরকর্তারা। গোটা নিকাশি থেকে পলি তোলার পাশাপাশি তা মুড়ে দেওয়া হবে বিশেষ পলিমার লাইনার দিয়ে। এর ফলে নালা মজবুত হবে।

Advertisement

কাজ শেষ হলে এই অঞ্চলের একাধিক ওয়ার্ডের (পাঁচ, ছয় এবং সাত নম্বর বরো অঞ্চল) হাজার হাজার বাসিন্দা উপকৃত হবে বলে মনে করছে পুরসভা কর্তৃপক্ষ। একটু বৃষ্টিতেই এই সব অঞ্চলে জল জমে যায় বলে অভিযোগ। তাই পলি তুলে নিকাশি পথের অভ্যন্তরে জিআরপি লাইনার লাগিয়ে ‘জ্যাকেটিং’ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ