Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

নয়া অর্থবর্ষের প্রথম ছ’মাসে বাজার থেকে ৮ লক্ষ কোটি টাকা ধার নেবে কেন্দ্র

বাজার থেকে আট লক্ষ কোটি টাকা ধার নেওয়ার পরিকল্পনা করছে মোদি সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রাজস্ব ঘাটতি মেটাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নয়া অর্থবর্ষের প্রথম ছ’মাসে বাজার থেকে ৮ লক্ষ কোটি টাকা ধার নেবে কেন্দ্র
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাজার থেকে আট লক্ষ কোটি টাকা ধার নেওয়ার পরিকল্পনা করছে মোদি সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রাজস্ব ঘাটতি মেটাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে অর্থমন্ত্রক। জানা গিয়েছে, আসন্ন অর্থবর্ষে সবমিলিয়ে ১৪.৮২ লক্ষ কোটি টাকা বাজার থেকে ধার নেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। তার মধ্যে ৮ লক্ষ কোটি বা ৫৪ শতাংশই প্রথম ছ’মাসে সংগ্রহের পরিকল্পনা করেছে মোদি সরকার। মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সভারেন গ্রিন বন্ডস থেকে ১০ হাজার কোটি টাকা সহ সিকিওরিটিজ বাবদ ওই টাকার একাংশ তোলা হবে। বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজস্বের ঘাটতি মেটাতে উল্লিখিত অর্থ ধার নেওয়া হতে পারে। 

Advertisement

উল্লেখ্য, চলতি অর্থবর্ষ থেকে আগামী অর্থবর্ষে আর্থিক ঘাটতি কমবে বলে পূর্বাভাস মিলেছে। পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ঘাটতি থাকবে জিডিপির ৪.৮ শতাংশ। আগামী বছর তা কমে হতে পারে ৪.৪ শতাংশ। জানা গিয়েছে, ১৪.৮১ লক্ষ কোটির মধ্যে ১১.৫৪ লক্ষ কোটি সিকিওরিটিজ বাবদ ধার করা হবে। বাকি অর্থ আসবে ক্ষুদ্র সঞ্চয় ও অন্যান্য সূত্র থেকে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ