Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোনার গয়নায় হলমার্কিংয়ের ফি ৬৭ শতাংশ বাড়াল কেন্দ্র

উত্সবের মরশুম শুরুর আগে সোনার গয়নায় হলমার্কের ফি একধাক্কায় ৬৭ শতাংশ বাড়িয়ে দিল কেন্দ্র। এতদিন হলমার্কিংয়ের জন্য সোনার গয়নাপিছু ৪৫ টাকা করে নেওয়া হত।

সোনার গয়নায় হলমার্কিংয়ের ফি ৬৭ শতাংশ বাড়াল কেন্দ্র
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: উত্সবের মরশুম শুরুর আগে সোনার গয়নায় হলমার্কের ফি একধাক্কায় ৬৭ শতাংশ বাড়িয়ে দিল কেন্দ্র। এতদিন হলমার্কিংয়ের জন্য  সোনার গয়নাপিছু ৪৫ টাকা করে নেওয়া হত। এখন থেকে গয়নাপিছু ৭৫ টাকা করে দিতে হবে। গয়নায় ব্যবহৃত সোনা কতটা বিশুদ্ধ ও তার গুণমান যাচাই করে হলমার্ক দিয়ে থাকে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)। স্বর্ণকার গয়না সম্পর্কে ঠিক তথ্য দিচ্ছেন কি না, তা ওই চিহ্নের মাধ্যমে ক্রেতারা বুঝতে পারেন। কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীনে পরিচালিত হয় বিআইএস। বলা হয়েছে,  হলমার্কের জন্য ৭৫ টাকা ফি-এর পাশাপাশি প্রতি কনসাইমেন্টের জন্য অন্তত ২০০ টাকা দিতেই হবে। অর্থাত্ কোনো স্বর্ণকার যদি দুটি গয়না হলমার্ক করাতে চান, তাহলেও তাঁকে ২০০ টাকাই দিতে হবে। তবে, রুপোর গয়নার ক্ষেত্রে হলমার্কিং ফি ৩৫ টাকাই থাকছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল। সব পক্ষের সঙ্গে কথা না বলে নির্দেশিকা কার্যকর না করার অনুরোধ করেছে তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ