Bartaman Logo
২ আগস্ট, ২০২৬

রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়াল কেন্দ্র

১৯৯২ সালের পশ্চিমবঙ্গ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তা। আগামী ৩০ এপ্রিল অবসর নেওয়ার কথা ছিল তাঁর।

রাজ্য পুলিশের ডিজি  সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়াল কেন্দ্র
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ২৭ এপ্রিল: রাজ্যে ভোট ঘোষণার পরে রাজ্য পুলিশের ডিজি বদল করে নির্বাচন কমিশন। পীযূষ পাণ্ডেকে সরিয়ে এই পদে বসানো হয় সিদ্ধিনাথ গুপ্তাকে। এবার ভোট চলাকালীন তাঁর চাকরির মেয়াদ বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

১৯৯২ সালের পশ্চিমবঙ্গ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তা। আগামী ৩০ এপ্রিল অবসর নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভোটের কথা মাথায় রেখে সেই সময়সীমা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে প্রস্তাব পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলায় দ্বিতীয় দফার ভোটের একদিন আগে সেই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ ছ’মাস বাড়ানো হয়েছে। সোমবার এমনই জানানো হয়েছে অমিত শাহের মন্ত্রকের তরফে।

Advertisement
সম্পর্কিত সংবাদ