Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় কেন্দ্রীয় পুজো কমিটির সাধারণ সভা, একাধিক নয়া পুজোর প্রস্তাব

চুঁচুড়ায় কেন্দ্রীয় পুজো কমিটির সাধারণ  সভা, একাধিক নয়া পুজোর প্রস্তাব
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সাধারণ সভায় মহিলা পরিচালিত সহ একাধিক নতুন পুজো অনুমোদনের আবেদন জমা পড়ল। রবিবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে পুজোর অনুদানের জন্য ধন্যবাদ বার্তা পাঠ করা হয় মুখ্যমন্ত্রীর উদ্দেশে। তারপর হুড়মুড়িয়ে প্রস্তাব জমা পড়তে থাকে। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি, রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী প্রমুখ। কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, মুখ্যমন্ত্রী পুজোর জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন। যা ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা তাঁকে বিশেষ ধন্যবাদ বার্তা দিয়েছি। নতুন পুজো অনুমোদনের জন্য একগুচ্ছ প্রস্তাব জমা পড়েছে। তার মধ্যে মহিলা পরিচালিত এবং সাধারণ পুজোও আছে। কমিটি পরবর্তী সময় তা বিবেচনা করবে। পুজো কমিটিগুলিকে রেজিস্ট্রেশন করানো নিয়ে এদিন বিশেষ সিদ্ধান্ত হয়েছে। পুজোর আয়োজন, নিরাপত্তা, নিয়ম মেনে পুজো করা ইত্যাদি বিষয় সাধারণ সভায় আলোচিত হয়েছে। রীতি মেনে পুলিস ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ