Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় গ্রিভান্স পোর্টাল চালু হবে, পালাবদলের ৪৮ ঘণ্টার মধ্যেই বার্তা

রাজ্যে পালাবদলের সঙ্গে নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানোর ব্যবস্থাপনাও বদলে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, ভোট গণনার ফলাফলের ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সরকারের অভিযোগ জানানো সংক্রান্ত পোর্টাল চালু করার বার্তা এসে পৌঁছেছে নবান্নে।

কেন্দ্রীয় গ্রিভান্স পোর্টাল চালু হবে, পালাবদলের ৪৮ ঘণ্টার মধ্যেই বার্তা
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের সঙ্গে নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানোর ব্যবস্থাপনাও বদলে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, ভোট গণনার ফলাফলের ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সরকারের অভিযোগ জানানো সংক্রান্ত পোর্টাল চালু করার বার্তা এসে পৌঁছেছে নবান্নে। এতদিন সাধারণ মানুষের অভিযোগ জানতে মূলত ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইনের উপরেই ভরসা করত পূর্বতন সরকার। এই কারণে এরাজ্যে সেই অর্থে প্রয়োজন পড়ত না কেন্দ্রীয় পোর্টালের। শনিবার নয়া মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর বাংলায় ডবল ইঞ্জিন সরকার গঠিত হতে চলেছে। স্বাভাবিকভাবেই এই সরকার সম্পূর্ণ নির্ভরশীল থাকবে কেন্দ্রের উপর। সেক্ষেত্রে দু’টি আলাদা অভিযোগ জানানোর পোর্টাল চালু না রেখে, শুধুমাত্র কেন্দ্রীয় পোর্টাল ব্যবহার করেই সাধারণ মানুষের সমস্যার সমাধান নিশ্চিত করবে বলেই ধরে নিচ্ছে প্রশাসনিক মহল।

Advertisement

সূত্রের খবর, গত কয়েকবছরে কেন্দ্রের সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম (সিপিগ্রাম) অনলাইন প্ল্যাটফর্ম চালু করা নিয়ে একাধিকবার চিঠি পাঠিয়েছিল কেন্দ্র। কী এই সিপিগ্রাম পোর্টাল? এই পোর্টাল ব্যবহার করে নাগরিকরা ২৪×৭ যেকোনো পরিষেবা সংক্রান্ত বিষয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন। এটি একটি একক পোর্টাল, যা ভারত সরকারের সমস্ত মন্ত্রক, বিভাগ এবং রাজ্যগুলির সঙ্গে সংযুক্ত। তবে নিজস্ব ব্যবস্থাপনা থাকায় সেই অর্থে এই পোর্টাল চালু করার ক্ষেত্রে গা দেওয়া হয়নি রাজ্যের তরফে। ফলে পশ্চিমবঙ্গের কোনো পোর্টালের সঙ্গে সংযুক্তও ছিল না এই কেন্দ্রীয় পোর্টাল। নাগরিকরা মোবাইলের মাধ্যমেও সিপিগ্রামে অভিযোগ জানাতে পারেন। দায়ের করা অভিযোগের নিষ্পত্তির কাজ কত দূর এগোলো তাও অভিযোগকারীরা দেখে নিতে পারবেন এই পোর্টালের মাধ্যমে। 
তবে প্রশাসনের একাংশের মতে, রাজ্যের অভিযোগ পোর্টালের নাম ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। যেহেতু নামে মুখ্যমন্ত্রী শব্দটি রয়েছে, সেই কারণে নতুন সরকার এসে রেখেও দিতে পারে এই পোর্টাল। তবে তার সম্ভাবনা ক্ষীণ। কারণ, তৃণমূল সরকারের ‘দিদিকে বলো’ দলীয় কর্মসূচির পরেই এই সরকারি কর্মসূচি নেওয়া হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ