নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হরেকৃষ্ণ মিশ্র, অধ্যাপক নিরঞ্জন জানা, অধ্যাপক সঞ্জয় মণ্ডল ও সহযোগী অধ্যাপক ডঃ প্রীতিলক্ষ্মী সোঁয়াইয়ের সঙ্গে সাক্ষাৎ করা হয়। তাঁদের সঙ্গে ‘আনন্দসূত্রম’ এবং ‘আইডিয়া অ্যান্ড আইডিওলজি’র ক্ষেত্রে শ্রী শ্রী আনন্দমূর্তিজির অবদান নিয়ে আলোচনা ও বিশেষ চর্চা চলে। পরবর্তীতে কেন্দ্রীয় জনসংযোগ সম্পাদক আচার্য দিব্যচেতনানন্দ অবধূত কেন্দ্রাতিগ ও কেন্দ্রমুখী গতির প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন। এখানে কেন্দ্রাতিগ গতি বলতে সূক্ষ্ম থেকে স্থূল, অর্থাৎ এক থেকে বহু এবং স্থূল থেকে সূক্ষ্ম— অর্থাৎ বহু থেকে এক বোঝানো হয়েছে।



