Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ শুরু সেনসাসের সেলফ ইনিউমারেশন, পূর্ব মেদিনীপুরে বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি যাবেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা

আজ, শনিবার ১ আগস্ট থেকে জনগণনা অর্থাৎ সেনসাসের সেল্ফ ইনিউমারেশন শুরু হচ্ছে।

আজ শুরু সেনসাসের সেলফ ইনিউমারেশন, পূর্ব মেদিনীপুরে বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি যাবেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ, শনিবার ১ আগস্ট থেকে জনগণনা অর্থাৎ সেনসাসের সেল্ফ ইনিউমারেশন শুরু হচ্ছে। এই কর্মসূচিকে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলায় বিশিষ্ট নাগরিকদের বাড়ি বাড়ি হাজির হবেন জেলা প্রশাসনের শীর্ষ অফিসাররা। এজন্য মোট চারটি দল গঠন করা হয়েছে। ১ আগস্ট ওই দলের সদস্য‌ অর্থাৎ জেলা প্রশাসনের শীর্ষস্তরের অফিসাররা বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে সেল্ফ ইনিউমারেশন করাবেন। আগামী ১৫আগস্ট পর্যন্ত দেশজুড়ে সেল্ফ ইনিউমারেশন চলবে।

Advertisement

জানা গিয়েছে, জেলাশাসক নিরঞ্জন কুমার সহ অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ), কাঁথির মহকুমা শাসক এবং সেন্সাস বিভাগের অফিসার ইন-চার্জ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী, সাংসদ সৌমেন্দু অধিকারী এবং সেচমন্ত্রী অরূপ দাসের বাড়ি যাবেন। সেল্ফ ইনিউমারেশনের ল঩ক্ষ্যে প্রশাসনের অফিসাররা হাজির হবেন। একইভাবে অতিরিক্ত জেলাশাসক তথা এইচডিএ-র সিইও বিবেক ভস্মে দত্রাত্রেয়, হলদিয়ার মহকুমা শাসক মহিষাদলে ভারত সেবাশ্রম সংঘ, দ্রোনাচার্য পুরস্কারপ্রাপ্ত তপন পাণিগ্রাহীর বাড়িতে পৌঁছে যাবেন। অতিরিক্ত জেলাশাসক(ভূমি) অর্চনা ওয়াংখেড়ে, তমলুকের মহকুমা শাসক পৌঁছে যাবেন মন্ত্রী হরেকৃষ্ণ বেরা, অশোক দিন্ডা এবং ডিস্ট্রিক্ট জজের কোয়ার্টারে। অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) ও এগরার মহকুমা শাসক যাবেন মন্ত্রী শান্তনু প্রামাণিকের বাড়িতে। 
সেল্ফ ইনিউমারেশনের অর্থ, জনগণনার কাজে সরকারি পোর্টালে নিজে থেকেই নির্ধারিত প্রশ্নের উত্তর দিয়ে স্বেচ্ছায় অংশগ্রহণ করা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন চাইছে, এই জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেল্ফ ইনিউমারেশনে অংশ নিন। ac.census.gov.in পোর্টালে গিয়ে যেকোনও নাগরিক নিজের সেনসাস বিষয়ক যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারবেন। 
তাছাড়া, আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইনিউমারেটররা বাড়ি বাড়ি যাবেন। তাঁরা সেল্ফ ইনিউমারেটরদের দেওয়া তথ্য যাচাই করবেন। কেউ সেল্ফ ইনিউমারেশনে অংশ না নিলে ইনিউমারেটররাই নাগরিকদের কাছ থেকে নির্ধারিত প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন। তা নিয়ে জেলাস্তরে মিটিংয়ের পর ব্লক স্তরে প্রশিক্ষণ চলছে। 
পূর্ব মেদিনীপুরের অফিসার ইন-চার্জ সেনসাস শুভজিৎ কুণ্ডু বলেন, আমরা চাই, জেলাবাসী স্বতঃস্ফূর্ত হয়ে সেল্ফ ইনিউমারেশনে অংশ নিন। গোটা দেশজুড়ে ডেটা কালেকশনের একটা প্রক্রিয়া হল এই সেনসাস। আমাদের জেলায় এই কর্মকাণ্ডকে সফলভাবে রূপায়ণ করতে চাই। গোটা প্রক্রিয়াটাই অ্যাপস নির্ভর। কোনো পেপার ব্যবহার হবে না। ১ আগস্ট সেল্ফ ইনিউমারেশনের শুরুর দিনে আমরা জেলাজুড়ে বিশিষ্ট নাগরিকদের কাছে পৌঁছে যাব।

Advertisement
সম্পর্কিত সংবাদ