Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দশ বছরের উদযাপন

কলকাতার ইন্সট্রুমেন্টাল ব্যান্ডের মধ্যে বিট ব্লাস্টার্স অন্যতম পরিচিত নাম। সম্প্রতি দশ বছর উদযাপন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল তারা। জিডি বিড়লা সভাঘরে আয়োজিত সেই অনুষ্ঠানের নাম ‘মেলেডি থ্রু বিটস’।

দশ বছরের উদযাপন
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলকাতার ইন্সট্রুমেন্টাল ব্যান্ডের মধ্যে বিট ব্লাস্টার্স অন্যতম পরিচিত নাম। সম্প্রতি দশ বছর উদযাপন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল তারা। জিডি বিড়লা সভাঘরে আয়োজিত সেই অনুষ্ঠানের নাম ‘মেলেডি থ্রু বিটস’। গানে ছিলেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ, তিমির বিশ্বাস, মেখলা, কার্তিক দাস বাউল সহ আরও অনেকে। বিশেষ নাচের পরিবেশনায় ছিলেন অদ্বিতীয়া ডান্স অ্যাকাডেমির শিল্পীরা। পরিচালনায় অর্পিতা দাস। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনায় ব্যান্ডের প্রাণপুরুষ হিমাদ্রি শেখর দাস। ২০১৫ সালে গড়ে উঠেছিল এই ব্যান্ড। দশ বছরে একাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক ট্যুরও করেছে তারা। পাশাপাশি দু’জন গ্র্যামি পুরস্কারজয়ী শিল্পীর সঙ্গে মঞ্চ শেয়ারের সৌভাগ্য হয়েছে ব্যান্ডের শিল্পীদের। প্রথমজন ল্যাটিন শিল্পী ইভান সান্তোস ও শিল্পী শঙ্কর মহাদেবন।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ