Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাংসদ তহবিলের ৩০ লক্ষ টাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে বসছে সিসি ক্যামেরা

সাংসদ তহবিলের ৩০ লক্ষ টাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে বসছে সিসি ক্যামেরা
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ১৬ নম্বর জাতীয় সড়কে নজরদারি চালানোর জন্য এবার আরও বেশি সিসি ক্যামেরা বসাচ্ছে হাওড়া গ্রামীণ জেলা পুলিস। সিসি ক্যামেরাগুলি সাংসদ তহবিলের অর্থে বসানো হবে। ইতিমধ্যে সাংসদ সাজদা আহমেদ তাঁর তহবিল থেকে ৩০ লক্ষ টাকা মঞ্জুর করেছেন। সিসি ক্যামেরা বসানোর জন্য পুলিসের তরফে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। টেন্ডারের এই কাজ শেষ হলেই ক্যামেরা বসানো শুরু হবে। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের বক্তব্য, সিসি ক্যামেরাগুলি বসানো হলে জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।

Advertisement

১৬ নম্বর জাতীয় সড়কের পানিয়াড়া থেকে কোলাঘাট পর্যন্ত এলাকা হাওড়া গ্রামীণ জেলা পুলিসের অধীনে। ৩৯ কিলোমিটার দীর্ঘ এই এলাকায় ৭০টি সিসি ক্যামেরা বসানো হবে। হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপারের দপ্তরেই থাকবে কন্ট্রোল রুম। জাতীয় সড়কে নিরাপত্তা আঁটোসাঁটো করতে আগেই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসিয়েছিল হাওড়া গ্রামীণ জেলা পুলিস। এবার আরও ৭০টি সিসি ক্যামেরা বসানো হবে। এতে দুষ্কৃতীদের চিহ্নিত করা আরও সহজ হবে বলে মত জেলা পুলিসকর্তাদের।
হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল জানান, জাতীয় সড়কে সিসি ক্যামেরা বসানোর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিসের পক্ষ থেকে প্রতিটি থানা এলাকায় আগের থেকে দ্বিগুনের বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আর সাংসদ সাজদা আহমেদ জানান, পুলিসের তরফে আমার কাছে এই বিষয়ে আবেদন জানানো হয়েছিল। তার ভিত্তিতে আমি সাংসদ তহবিল থেকে এই টাকা মঞ্জুর করেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ