সিবিএসই: ১৬ ফেব্রুয়ারি দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। শুক্রবার পরীক্ষার সময়সূচি ঘোষণা করল সিবিএসই। জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। বিবৃতি অনুযায়ী, এবার দশম শ্রেণিতে পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লক্ষ ৫০ হাজার। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসবে ১৯ লক্ষ ৮০ হাজার পড়ুয়া। ১৬ ফেব্রুয়ারি পেন্টিং দিয়ে পরীক্ষা শুরু করবে দশমের পড়ুয়ারা। পরের দিন অঙ্ক পরীক্ষা। ৮ মার্চ সমাজ বিজ্ঞান দিয়ে দশম শ্রেণির পরীক্ষা শেষ হচ্ছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে পদার্থবিজ্ঞান দিয়ে। ১ এপ্রিল শেষ পরীক্ষা বিজনেস স্টাডিজ। 

Advertisement

যদিও এবছর পরীক্ষার দিনক্ষণ জানাতে বেশ কিছুটা দেরি করেছে সিবিএসই। গত বছর ৩০ অক্টোবর চূড়ান্ত সূচি প্রকাশ করেছিল বোর্ড কর্তৃপক্ষ। এবার দেরি হল কেন? সিবিএসই জানিয়েছে, বিভিন্ন স্কুলের পাঠানো পরীক্ষার্থীর তালিকা (লিস্ট অব ক্যান্ডিডেটস) যাচাই করতে হয়েছে। তাই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে একটু সময় লেগেছে।