Bartaman Logo
৯ জুন, ২০২৬

অনিল আম্বানির বিরুদ্ধে এবার এফআইআর সিবিআইয়ের

ব্যাংক জ্যালিয়াতির অভিযোগে এবার শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। এক হাজার ৮৫ কোটি টাকার জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে অনিলের রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড (আরআইএল) ও সংস্থার প্রাক্তন ডিরেক্টর মঞ্জরী অশোক কাকেরের বিরুদ্ধেও।

অনিল আম্বানির বিরুদ্ধে এবার এফআইআর সিবিআইয়ের
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ব্যাংক জ্যালিয়াতির অভিযোগে এবার শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। এক হাজার ৮৫ কোটি টাকার জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে অনিলের রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড (আরআইএল) ও সংস্থার প্রাক্তন ডিরেক্টর মঞ্জরী অশোক কাকেরের বিরুদ্ধেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) থেকে ৬২১ কোটি ৩৯ লক্ষ টাকা এবং ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া (ইউবিআই) থেকে ৪৬৩ কোটি ৮০ লক্ষ টাকা ঋণ নেয় অনিলের সংস্থা আরআইএল। পরে পিএনবির সঙ্গে মার্জ হয়ে যায় ইউবিআই। 

Advertisement

সম্প্রতি পিএনবির স্ট্রেসড অ্যাসেটস ম্যানেজমেন্ট ব্রাঞ্চের পক্ষে চিফ ম্যানেজার সন্তোষকৃষ্ণ অন্নভারপু মুম্বইতে অনিল, আরআইএল এবং মঞ্জরীর বিরুদ্ধে বিপুল অঙ্কের জালিয়াতির অভিযোগ করেন। এর ভিত্তিতে গত বৃহস্পতিবার এফআইআর দায়ের করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ঋণ নেওয়ার সময় ব্যাংকগুলিকে বিপথে চালিত করেছেন অনিল এবং মঞ্জরী। অভিযোগে বলা হয়েছে, ঋণের শর্ত লঙ্ঘন করা এবং নিয়ম না মানায় ২০১৭ সালে ঋণ অ্যাকাউন্টগুলিকে অনাদায়ী হিসেবে ক্ল্যাসিফায়েড করা হয়। ২০২১ সালে অ্যাকাউন্টগুলির ফরেন্সিক অডিট করে বিডিও ইন্ডিয়া এলএলপি। তাদের রিপোর্টের ভিত্তিতে আরআইএল, অনিল এবং মঞ্জরীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, ব্যাংকগুলিকে ভুল পথে চালিত করার অভিযোগ আনা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ