Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

কাতার উপকূলে মিসাইল হানার মুখে পণ্যবাহী জাহাজ

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এরমধ্যে কাতার উপকূলের কাছে মিসাইল হানার মুখে পড়ল একটি পণ্যবাহী জাহাজ

কাতার উপকূলে মিসাইল হানার মুখে পণ্যবাহী জাহাজ
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এরমধ্যে কাতার উপকূলের কাছে মিসাইল হানার মুখে পড়ল একটি পণ্যবাহী জাহাজ। ব্রিটিশ সেনা জানিয়েছেন, সংঘর্ষ বিরতি চুক্তির মধ্যে পারস্য উপসাগরে আক্রান্ত হয়েছে এই জাহাজ। যদিও কারা ওই হামলা চালিয়েছে সেব্যাপারে কোনো তথ্য মেলেনি। রবিবারের মিসাইল হানা নিয়ে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, কাতারের রাজধানী দোহা থেকে ৪৩ কিলোমিটার দূরে ওই হামলা হয়েছে। তার জেরে জাহাজে আগুন ধরে যায়। তবে অগ্নিনির্বাপন ব্যবস্থার মাধ্যমে ওই ছোটোখাটো আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে হতাহতের কোনো খবর নেই। উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছে। গত শুক্রবার ইরানের দু’টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল আমেরিকা। এই ঘটনায় পালটা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরান সাফ জানিয়েছে, তেল ট্যাঙ্কারে বা বাণিজ্যিক ভেসেলে ফের হামলা হলে কড়া ফল ভুগতে হবে। এরমধ্যে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যুদ্ধবিরতি অব্যাহত রয়েছে। কিন্তু, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরান এখনও সম্পূর্ণ বিধিনিষেধ তুলে নেয়নি। তা সত্ত্বেও ধৈর্য ধরে পরমাণু প্রকল্প বন্ধ নিয়ে ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে তারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ