Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিদেশ

হাসিনা আমলে বাতিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বাংলাদেশে

ঢাকা, ২০ নভেম্বর: বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হতে চলেছে। বৃহস্পতিবার বিতর্কিত এই ব্যবস্থার পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট।...

হাসিনা আমলে বাতিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বাংলাদেশে
  • ২০ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

ঢাকা, ২০ নভেম্বর: বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হতে চলেছে। বৃহস্পতিবার বিতর্কিত এই ব্যবস্থার পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আগামী দিনে ভোটের আগে সে দেশে কোনও নির্বাচিত সরকার থাকবে না। সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হবে তত্ত্বাবধায়কের হাতে। যিনি কোনও রাজনৈতিক দলের লোক নন।

Advertisement

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সুপ্রিম কোর্টের এই রায় এই ভোটে কার্যকর হবে না। অর্থাৎ আগামী ভোট হবে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে অধীনেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে তার পরের অর্থাৎ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে।

১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। এজন্য সংবিধান সংশোধন করা হয়। কিন্তু ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়েছিল। যার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে। কিন্তু ১৪ বছর আগের এই রায়ে ‘একাধিক ত্রুটি’ ছিল বলে এদিন মন্তব্য করেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ।

Advertisement
সম্পর্কিত সংবাদ