Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সিরিজ জয়ের হুঙ্কার ক্যাপ্টেন শুভমানের

টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়! স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শুভমান গিল। ম্যাচের সেরাও তিনি। ব্যাট হাতে দুই ইনিংসে তাঁর সংগ্রহ মোট ৪৩০ রান। তাতে সামিল দ্বিশতরান ও দেড়শো রানের ইনিংস।

সিরিজ জয়ের হুঙ্কার ক্যাপ্টেন শুভমানের
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহাম: টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়! স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শুভমান গিল। ম্যাচের সেরাও তিনি। ব্যাট হাতে দুই ইনিংসে তাঁর সংগ্রহ মোট ৪৩০ রান। তাতে সামিল দ্বিশতরান ও দেড়শো রানের ইনিংস। দলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতানোর তৃপ্তিতে ঝলমল করছিল ক্যাপ্টেন চোখ-মুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিলের বক্তব্যে ধরা পড়ল সেই উচ্ছ্বাস, ‘প্রথম ম্যাচে কিছু ভুলভ্রান্তি হয়েছিল। তবে সেগুলি শুধরে দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছি। আলাদা করে প্রশংসা করব বোলিং ও ফিল্ডিংয়ের। ব্যাটাররাও দারুণ পারফরম্যান্স মেলে ধরেছে। সব মিলিয়ে সিরিজে সমতা ফেরাতে পেরে দারুণ খুশি।’ সেখানেই থেমে থাকেননি ক্যাপ্টেন। সিরিজ জয়েরও হুঙ্কার ছেড়েছেন। ১-১ করার পর তাঁর গর্জন, ‘ক্যাপ্টেন হিসেবে হিসেবে প্রথম টেস্ট জয় অবশ্যই তৃপ্তির। তবে আমার প্রধান লক্ষ্য সিরিজ জেতা। সেই লক্ষ্যে সেরাটা উজাড় করে তৈরি তৈরি দলের প্রত্যেকে।’ এজবাস্টনে ভারতের ঐতিহাসিক জয়ের প্রধান নায়ক অবশ্যই শুভমান গিল। তবে কৃতিত্ব দিতে হবে পেসার আকাশদীপকেও। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডের দর্পচূর্ণ করেছেন বাংলার পেসার। পুরস্কার মঞ্চে আকাশদীপকে প্রশংসায় ভরাতে ভোলেননি গিল। ক্যাপ্টেনের কথায়, ‘এজবাস্টনের উইকেটে বোলারদের জন্য তেমন সুবিধা ছিল না। তা সত্ত্বেও উজাড় করে দিয়েছে আকাশ। ও দু’দিকেই বল সুইং করাচ্ছিল।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ