Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যবসা বাড়ল কানাড়া ব্যাংকে

ব্যবসা বাড়াল কানাড়া ব্যাংক। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম তিনমাস, অর্থাৎ গত এপ্রিল-জুন পর্যন্ত সময়ে কানাড়া ব্যাংকের গ্লোবাল ব্যবসা পৌঁছেছে ২৯ লক্ষ ৫ হাজার ৬৬ কোটি টাকায়।

ব্যবসা বাড়ল কানাড়া ব্যাংকে
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যবসা বাড়াল কানাড়া ব্যাংক। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম তিনমাস, অর্থাৎ গত এপ্রিল-জুন পর্যন্ত সময়ে কানাড়া ব্যাংকের গ্লোবাল ব্যবসা পৌঁছেছে ২৯ লক্ষ ৫ হাজার ৬৬ কোটি টাকায়। গত অর্থবর্ষের প্রথম তিনমাসের তুলনায় ব্যবসা বৃদ্ধির হার ১৪.৩৭ শতাংশ। মোট ডিপোজিটের হার ১১.৬৩ শতাংশ বেড়ে হয়েছে ১৬ লক্ষ ১১ হাজার ৬৮৫ কোটি টাকা। ঋণ প্রদানের হারও ১৭.৯৭ শতাংশ বেড়েছে। তা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৯৩ হাজার ৩৮১ কোটি টাকা। ব্যাংকটি জানিয়েছে, তারা খুচরো ঋণের বাজার ৩৫.৮৮ শতাংশ বাড়াতে পেরেছে। এর মধ্যে গৃহঋণ বৃদ্ধির হার ১৭.৮৫ শতাংশ এবং গাড়ির ঋণ বেড়েছে ২৬.৩৪ শতাংশ হারে। তিনমাসে কানাড়া ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ কোটি টাকা। বৃদ্ধির হার ২.১৯ শতাংশ।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ